রাজনীতিরাজ্য

তৃণমূল অস্তিত্ব রক্ষার সংকটে ভূগছে, দিলীপ ঘোষ

‘তৃণমূল অস্তিত্ব রক্ষার সংকটে ভূগছে। ওই দলের কর্মী থেকে গুণ্ডা কেউই বেরোচ্ছেনা, তাই এখন একমাত্র পুলিশই ভরসা’, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া বাড়ি থেকে হীরণের আপ্ত সহায়কের বাড়িতে পুলিশী হানা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার বাঁকুড়ার একটি বেসরকারী লজে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ওই প্রসঙ্গে আরও বলেন, ‘এরা কি সমাজবিরোধী, কালো টাকার কারবারি নাকী তোলাবাজ! কিসের ভিত্তিতে ওই কাজ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে দূস্কৃতি হামলা নিয়ে এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, সমাজবিরোধীমূলক কাজ। এই সংস্থার উপর মানুষের বিশ্বাস আছে। ওই ঘটনায় যুক্তদের গ্রেফতারীরও দাবি জানান তিনি।

একই সঙ্গে এদিন দিলীপ ঘোষ এদিন ফের দাবি করেন রাজ্যে তিরিশ আসনে তাঁরাই জিতবেন। সেই লক্ষ্যেই এরাজ্যে নরেন্দ্র মোদি-অমিত শাহরা ভোট প্রচারে আসছেন বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.