নিজস্ব সংবাদদাতা : স্বামী-স্ত্রীর প্রযোজনায় শীঘ্রই মুক্তি পেতে চলেছে নতুন ধারাবাহিক। তাদের নির্মিত প্রযোজনা সংস্থার নাম ‘উজ্জ্বল যিশু সেনগুপ্ত প্রোডাকশন’। যার মালিক যীশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত।
তাদের যৌথ প্রযোজনায় প্রচারিত ‘হরগৌরি পাইস হোটেল’ দিন দিন দর্শকদের মনে সাড়া ফেলছে। গতবছর স্টার জলসায় যাত্রা শুরু করে সিরিয়ালটির টিআরপি বাড়ছে বৈকি। তবে এই জুটি এবার পর্দায় আনতে চলেছে নতুন চমক। ‘লভ বিয়ে আজকাল ‘এর মাধ্যমে আবার দর্শকদের মন জয় করতে এগিয়ে আসছে ‘উজ্জ্বল যিশু সেনগুপ্ত প্রোডাকশন ‘। জানা যাচ্ছে দীর্ঘ ১৩ বছর পর আবার ছোটো পর্দায় অভিনয় করতে চলেছে ওম সাহানি। সিরিয়ালে ওমের বিপরীতে রয়েছেন মৌমিতা সরকার। এর মাধ্যমেই পর্দায় প্রথম যাত্রা শুরু করতে চলেছেন নায়িকা।
গতকাল সিরিয়ালের সাংবাদিক সম্মেলনে ক্যামেরাবন্দি করা হয় তাদের। সেখানে উপস্থিত প্রযোজক যীশু সেনগুপ্ত এই সিরিয়াল প্রযোজনার সকল কৃতিত্ব স্ত্রীকেই দিয়েছেন। প্রোডাকশনের সমস্ত কাজের দেখাশোনা করেছেন নীলাঞ্জনা নিজেই। তার থেকেই জানা যায় আগামী ২৮ শে আগস্ট থেকে শুরু হবে ‘লভ বিয়ে আজকাল’ এর সম্প্রচার।







