দক্ষিণ ২৪ পরগনার জেলার বারুইপুর কল্যানপুর জোড়া মন্দির শ্মশানের একমাত্র মহিলা ডোম টুম্পা দাস। বাবা মরা যাওয়ার পর অভাবের সংসারের হাল ধরতে টুম্পাকে এই পেশা বেছে নিতে হয়।২০১৪ সালে টুম্পার বাবা বাপি দাস মারা জান, টুম্পার বাবা পেশায় ডোমের কাজ করতেন বারুইপুরের জোড়া মন্দির শ্মশানে। তখন মাঝে মধ্যে শ্মশানে বাবার কাজ দেখতে আসতো টুম্পা দাস।হঠাৎ টুম্পার বাবা মারা যায়,পাঁচজনের সংসার চালাতে টুম্পা হিম শিম খাচ্ছিলো। কি করবে টুম্পা ভেবে পাচ্ছিল না। বাড়ির একমাত্র বড় মেয়ে টুম্পার বয়স তখন মাত্র উনিশ বছর।সমাজে অনেকের লাঞ্ছনা সত্বেও টুম্পা কিন্তু নিজের ইচ্ছায় এই কাজ বেছে নিয়েছিল। টুম্পা জানত যে এই কাজ ছাড়া তার সংসার বাঁচানো অসম্ভব। শ্মশানে তখন কাঠের চুল্লি, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ও বারুইপুর পশ্চিমের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জীর সহযোগিতায় বারুইপুর জোড়া মন্দির শ্মশানে বসানো হয় ইলেকট্রিক চুল্লি, তৈরি হয় নতুন বিল্ডিং । টুম্পা যখন কাজ শুরু করে তখন কাঠে সবদাহের কাজ হতো, তখন আরো চাপ বাড়তে থাকে টুম্পার,কিন্তু সেই চাপ কে সহ্য করে সাহসের সঙ্গে হাসিমুখে কাজ করতো,চুল্লি সাজানো থেকে শুরু করে মৃতের অস্থি পরিবারের হাতে তুলে দেয়া পর্যন্ত। এখনো সে সমস্ত রকমের কাজই দেখে, শ্মশানের দায়িত্বটা এখন টুম্পার উপরে। শ্মশানে প্রথম দিকটা ভয়ে,আতঙ্কে থাকতো টুম্পা। কিন্তু জীবনযুদ্ধে তাকে লড়াই করে জিততে হবে সেই সাহস নিয়ে আজ হাসি মুখে জিতে গেছে টুম্পা। এই কাজ ছেড়ে অন্য কোন কাজের কথা জিজ্ঞেস করতেই টুম্পা বলে এই কাজের মধ্যে শান্তি আছে, এতে আমি অনেক শান্তি পাই। এই কাজটাই সে চিরকালই হাসিমুখে আনন্দের সাথে করতে চায়।মৃতের পরিবাররাও টুম্পাকে প্রায় সব সময় সাহায্য করে এমনটাই জানান টুম্পা। ছোটবেলায় বাবার সঙ্গে মাঝেমধ্যেই টুম্পা শ্মশানে এসে তার বাবার কাজকর্ম দেখে অবাক হতো, বাবা মড়া ঘেটে আমাদের কে মানুষ করছে, আজ টুম্পা সেই ডোমের কাজে ব্যাস্ত।এখনো টুম্পা অস্থায়ী কর্মী, সাড়ে তিন হাজার এ কাজ শুরু করেছিল, বেতন বেড়ে এখন পায় মাত্র ৫০০০ ।সরকারের কাছে টুম্পার একটাই আবেদন যদি এই কাজটা স্থায়ী ভাবে হয়, তাহলে মাইনেটা একটু বাড়লে আগামী দিনের জীবনটা তার সুগম হবে।
কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুরজিৎ পুরকাইত বলেন,টুম্পা খুব সংগ্রামী মেয়ে এবং যথেষ্ট সুনামের সঙ্গে তিনি শ্মশানে কাজ করেন. আজকে দিনে টুম্পা সমাজকে একটা বার্তা দিয়ে দিল, জীবনে কোন কাজই ছোট নয়,লড়াই কখনো হেরে যায় না। টুম্পা যে কাজটা করেন আমরা তাকে কুর্নিশ জানাই, আমাদের রাজ্যে মনে হয় এই প্রথম কোন মহিলা ডোম।







