জেলা

দিবা-রাত্রী হাতির তান্ডবে অতিষ্ঠ সাঁকরাইলের ছোড়দা খয়রাপাটি গ্রাম

ভাঙলো ঘরবাড়ি প্রানে বাঁচলো দুটি পরিবার, চোখে মুখে আতঙ্ক, কেঁদে ফেললেন এক ব্যাক্তি, দিবা-রাত্রী হাতির তান্ডবে অতিষ্ঠ সাঁকরাইলের ছোড়দা খয়রাপাটি গ্রাম, গোটা রাত ভর হাতির হামলা চালায় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইলের ছোড়দা, খয়রাপাটি গ্রামে। হাতি তান্ডব চালিয়ে ভেঙ্গে ফেলে একের পর এক বাড়ি, তছনছ করে ফেলে পাঁচটি বাড়ি,ছোট ছোট সন্তানদের নিয়ে কোনোরকমে প্রানে বাঁচলেনও গ্রামের দুই ব্যক্তি, গতকাল রাত্রে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ছোড়দা, খয়রাপাটি এলাকায় তান্ডব চালায় দলছুট দাঁতাল হাতি, বাড়ি-ঘর ভাঙার পাশাপাশি ক্ষতি করে চাষের ফসলসহ সব্জিরও বারংবার হাতি এলাকায় তান্ডব চালালেও এলাকায় আসেনা বনদপ্তর, বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর, অভিযোগ হাতি তাড়ানোয় কোনোরকম ব্যবস্থা গ্রহণ করে না বনদপ্তর, মেলেনা ক্ষতি পূরণও, এলাকায় সারাবছরই হাতির দেখা মিললেও দেখা মেলেনা বনদপ্তরের আধিকারিকদের এলাকাবাসীএলাকাবাসী চায় দ্রুত হাতি তাড়ানো ও ক্ষতি পূরণের দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন বনদপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.