দুর্গা পুজো হোক কিংবা কালীপুজো মন্ডবগুলিতে চলে থিমের ছড়াছড়ি। তারমধ্যে অন্যতম হল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো। গত কয়েক বছরে একাধিক অভিনব উঠেছিল এই পুজো। তবে এবার সেখানে থাকতে কোন থিমের চমক?
সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো হয় লেবুতলা পার্কে। যেই পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। যার জন্য প্রবল চর্চায় থাকে এই ক্লাবের পুজো। এর আগে একাধিকবার এই ক্লাব চমক দিয়েছে রাম মন্দির, লালকেল্লা, লাস ভেগাসের গ্লোবের মতো থিমের মাধ্যমে। এবার ৯০ তম বর্ষে তাদের থিম হতে চলেছে অপারেশন সিন্দুর। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করেছেন পূজো উদ্যোক্তারা।







