জেলারাজনীতি

কলকাতার পর মালদায় বিকল্প রাজনীতির পোষ্টার ঘিরে কৌতূহল

কলকাতার পর এবার মালদা। শহরজুড়ে পড়ল বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার। বছরের প্রথম দিনই মালদা শহরের রবীন্দ্র এভিনিউ সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় এই পোস্টার নজরে পড়ে। তবে কে বা কারা এই পোস্টার লাগালো তা এখনো জানা যায়নি। তবে এই নিয়ে তৃণমূল হোক কিংবা বিজেপি কেউই ওয়াকিবহাল নয় । এদিকে কলকাতার পর মালদা শহরের বুকে বাংলায় বিকল্প রাজনীতির পোস্টার পড়ায় রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। তাহলে কি বাংলায় নতুন কোন দলের সূচনা ঘটতে চলেছে। তবে যদিও বিজেপির দাবি তৃণমূল কিংবা কংগ্রেসের দলীয় পতাকার রঙে এই পোস্টার। সেটা দেখে পরিষ্কার কারা এই পোস্টার লাগাতে পারে। তবে যদিও বিষয়টি এড়িয়ে গেছে তৃণমূল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.