পূর্ব মেদিনীপুরের তমলুক ব্লকের শহীদ মাতঙ্গীনি পঞ্চায়েত সমিতি এবার বিজেপির দখলে। পঞ্চায়েত নির্বাচনে দখল নিয়েছে বিজেপি। কর্মাধক্ষ্য নির্বাচন নিয়ে গন্ডগোলের সুত্রপাত।
বিজেপির জেলা সভানেত্রী তথা হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলকে অফিসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠে এক গোষ্ঠীর বিরুদ্ধে। এনিয়ে দলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি হয়।
পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে এদিনের বৈঠকে ঢুকতে বাধা দেওয়া হয়। প্রতিবাদে অফিসের সামনে ধর্নায় বসেছেন সভাপতি সঙ্গীতা আদক মাইতি।
তাপসী মণ্ডলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন দলের কর্মীরা। বলাবাহুল্য ১০দিন আগে দুই গোষ্ঠীর ঝামেলায় কর্মাধক্ষ্য নির্বাচন স্থগিত হয়েছিল। তারপর আজ কর্মাধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা ছিল। এনিয়ে তুমুল গণ্ডগোলের কারনে এলাকায় তৈরী রাজনৈতিক উত্তেজনা।







