নদীয়ার কল্যাণী থানার পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র সহ চার দুষ্কৃতিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীদের নাম সুদীপ মিস্ত্রি, রঞ্জন সরকার, রাহুল মাঝি,অসীম শিউলি। প্রত্যেকের বাড়ি কল্যাণী থানা এলাকায়।
ধৃতেদের কাছ থাকে ১১টি আগ্নেয়াস্ত্র সহ ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
জেলা পুলিশ জানায়, পুজোর আগে এই ধরনের অভিযান আরও চলবে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পুলিশের।







