জেলা

বারাকপুরে বন্ধুকে রড দিয়ে পিটিয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: মাথায় রডের বাড়ি দিয়ে খুন বন্ধুকে। ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরে পাইপ রোডে। মৃত ব্যক্তির নাম সঞ্জীব দাস ওরফে বিল্লু। বিল্লুর বন্ধু জুম্মান ১০ বছর জেল খাটার পর বাড়িতে ফেরে। জুম্মান বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। বাড়ি ফেরার পর বন্ধু সঞ্জীব দাস কে নিয়ে মদের আসরে বসে, রাতভর তারা সেখানেই ছিল এরপর ভোররাতে জুম্মান এর সাথে সঞ্জীবের বচসা হয়। এরপরই লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। সঞ্জীবকে গুরুতর অবস্থায় বারাকপুর বি এন বসু হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে।

এরপরই টিটাগর থানার পুলিশ জুম্মানকে গ্রেফতার করে। কেন একজন জেল ফেরত আসামি ১০ বছর জেল খাটার পর বাইরে এসে বন্ধুকে রডের বাড়ি দিয়ে মেরে ফেলল তা খতিয়ে দেখছে পুলিশ। সঞ্জীব দাসের বাড়ির লোকের অভিযোগ, সঞ্জীবকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল জুম্মান। জানা যায় সঞ্জীব বারাকপুর চিড়িয়া মোড় এলাকায় একটা খাওয়ার দোকানে কাজ করতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.