জেলা

ফের উদ্ধার তরুণীর মৃতদেহ, চাঞ্চল্য গোটা এলাকায়

নিজস্ব সংবাদদাতা : আবারও ডোমজুড়ে উদ্ধার হলো এক তরুণীর দেহ। জানা গেছে তার নাম অনুশ্রী হাজরা। চোখ বাঁধা অবস্থায় গতকাল ঝাঁলোয়ারবের স্টেশনের কাছে পড়েছিল সে। স্থানীয় বাসিন্দারা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়া মাত্রই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর আসল কারণ কি? তদন্তে পুলিশ প্রশাসন।

ডোমজুরে সলপের ডাসির বাসিন্দা অনুশ্রীর পরিবারের অভিযোগ তার স্বামীই অনুকে খুন করেছে। পরিবারের দাবি, ২০২২ সালে সেই এলাকারই বাসিন্দা চন্দন ওয়াদির সঙ্গে বিয়ে হয় তার। তবে বিয়ের কিছুদিন পরেই শুরু হয়ে যায় পারিবারিক অশান্তি। প্রতিদিন ঝগড়া, অশান্তি, মারামারি সহ্য করতে পারে না অনুশ্রী। একদিন মেয়ের বাবা-মা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন। তারপর স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করে সে। মামলা ডিভোর্সের কাঠগোঁড়ায় পৌঁছায়। সেই রাগে চন্দনই হয়তো অনুশ্রীকে খুন করেছে বলে অনুমান অনুশ্রীর বাড়ির লোকের। গতকাল সন্ধ্যেবেলায় অনুশ্রী এক বান্ধবীর বাড়ি গিয়েছিল। পুলিশ সূত্রে খবর, বেরোনোর পথেই রুমালে চোখ বেঁধে দেওয়া হয়। তারপরই হয়তো কোনো ভারী জিনিস দিয়ে মাথায় আঘাত করা হয়।

তদন্ত করে জানা গেছে অনুশ্রীর ফোনে লাস্ট কল ছিল চন্দনের। তাই তাকে পলিসি হেফাজতে রাখা হয়েছে। তবে চন্দনই যে খুন করেছে তা এখনও স্পষ্ট নয়। রহস্য উদঘাটনে সরব পুলিশ প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.