নিজস্ব সংবাদদাতা: গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ থাকলে অক্সিজেন থাকবে, আমরা থাকবো । পরিবেশ বাঁচানোর এই বার্তা নিয়ে রাখি বন্ধনের দিন বিশেষ উদ্যোগ নিতে দেখা গেল অশোকনগরের বিদ্যাসাগর বাণী ভবন উচ্চ বিদ্যালয়কে । বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েদের দেখা গেল বিদ্যালয় চত্বরে গাছে রাখি পরিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দিতে।
এ যেন পরিবেশ বাঁচাতে নীরব প্রতিবাদ পড়ুয়াদের। বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষকরা চায় এই বার্তা ছড়িয়ে পড়ুক পৃথিবীর সমস্ত জায়গায়। ফিরে আসুক সবুজে ঘেরা ধরিত্রী।







