জেলা

১০ হাজার টাকা চাঁদা ! দিতেই রাজি না হওয়ায় , তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল কর্মী

ফের দুর্গাপুজোর আগে , চাঁদা নিয়ে শুরু জোর জুলুম রাজ ! তোপসিয়ায় চাঁদার জুলুমে আক্রান্ত তৃণমূল কর্মী । তৃণমূলের হাতেই মার খেয়েছেন তিনি । সামনে এসেছে মারধরের সিসিটিভি ফুটেজও । জানা গিয়েছে , দুর্গাপুজোর জন্য , চাঁদা চাওয়া হয় ১০ হাজার টাকা , কিন্তু তা দিতে রাজি না হওয়াতেই এই ঘটনা । ঘটনাকে কেন্দ্র করে , এলাকায় শোরগোল পড়ে গিয়েছে ।

আক্রান্ত অমিত সরকারের দাবী , “আমার একটা ছোট সাইকেলের দোকান রয়েছে। আর একটা বাইকের সরঞ্জামের দোকান রয়েছে। সাইকেলর দোকানে তিন হাজার টাকা আর বাইকের দোকানে এক হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে। চার হাজার টাকা আমার থেকে চাঁদা চাওয়া হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে বিল কেটেছিল। আমি বলেছিলাম দেব, পুজো তো এখনও অনেক বাকি আছে। এরইমধ্যে কালকে ওরা দোকানে এসে আমার ভাইকে বলে এখনই ১০ হাজার টাকা চাঁদা দিতে হবে। সেটা আমরা দিতে অস্বীকার করতেই এই ঘটনা।”

অমিত সরকার আরো বলেছেন , “ওরা সদ্য তৃণমূল জয়েন করেছে। আমি ২০১২ সাল থেকে তৃণমূল করছি। আমি পুরনো। অ্যাক্টিভভাবে তৃণমূল করছি। এরা ২০২২, ২০২৪ অবধি অ্য়াক্টিভ ভাবে বিজেপি করত। এরা ১০-১২ দিন হয়েছে তৃণমূল করছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.