পিংলার হান্দোল এর নয়নজুলি থেকে উদ্ধার হলো বছর ৪০ এর মৃতদেহ। প্রত্যক্ষদর্শীদের মতে আজ দুপুরে রাস্তার ধারে নয়নজুলিতে সাইকেল সহ ঐ ব্যাক্তিকে পড়ে থাকতে দেখে। স্থানীয়রা নয়নজুলি থেকে রাস্তার উপর আনলে দেখতে পায় মৃত অবস্থায় পড়ে আছে। খবর দেওয়া হয় পিংলা থানায়।
স্থানীয় সুত্রে খবর ঐ মৃত ব্যাক্তির বাড়ী সবং এর ভেমুয়া গ্রামে। ঐ রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করতো। কিন্তু কি কারনে এই ঘটনা তা এখনো স্পষ্ট নয়। মৃতদেহকে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পিংলা থানার পুলিশ







