বিদেশ

“৫০% শুল্কে আমেরিকানদের হাঁফ ধরা! আলু-ডিম এখন বিলাসিতা”

আমেরিকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম হু-হু করে বাড়ছে। ডোনাল্ড ট্রাম্প সরকারের শুল্ক বৃদ্ধিই এর বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাকসবজি থেকে শুরু করে ডিম, মাংস, চাল, দুধ—সব কিছুরই দাম আকাশছোঁয়া। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে গিয়েছে ভয়াবহভাবে।

শ্রম পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক রিপোর্ট বলছে—

মোটর গাড়ির যন্ত্রাংশের দাম বেড়েছে ০.৬%,

নতুন গাড়ির দাম ০.৩%,

জ্বালানি ০.৭%,

মুদিখানা পণ্য ০.৬%, যা ২০২২ সালের পর সবচেয়ে বড় বৃদ্ধি।

পোশাকের দাম ০.৫%, আর গৃহস্থালী সরঞ্জাম-হার্ডওয়্যারের দাম ০.৮% লাফিয়েছে।

সবচেয়ে বেশি চাপ পড়েছে খাদ্যদ্রব্যের ওপর। বর্তমানে—

১ ডজন ডিমের দাম প্রায় ₹৩০০,

১ পাউন্ড আলু ₹৮৪,

১ পাউন্ড মুরগি ₹১৭৫,

১ পাউন্ড গরুর মাংস ₹৫৫৭,

১ গ্যালন দুধ ₹৩৫০,

১ পাউন্ড চাল ₹৮৯,

আর কলা ₹৫৬ দরে মিলছে।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের আরোপিত ৫০% পর্যন্ত আমদানি শুল্কের জেরেই এই মূল্যবৃদ্ধি। বিশেষ করে ব্রাজিল ও অস্ট্রেলিয়া থেকে আমদানি হওয়া মাংসের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। শুধু এক বছরে ডিমের দাম বেড়েছে প্রায় ২৭.৩%, আর কলার দামও চড়েছে ৮.৮%।

আগে যেখানে মাসে গড়পড়তা আমেরিকান পরিবারকে মুদির পেছনে ৯০০ ডলার (₹৭৫,০০০) খরচ করতে হতো, এখন সেই খরচ ক্রমাগত বাড়ছে। অথচ আয় একই রকম থাকায় মধ্যবিত্ত শ্রেণীর ওপর মুদ্রাস্ফীতির বোঝা আরও তীব্র হয়েছে।

ট্রাম্পের কড়া শুল্কনীতি একদিকে যেমন বিদেশি আমদানিকে ব্যয়বহুল করেছে, অন্যদিকে সাধারণ আমেরিকানদের সংসারে এখন নাভিশ্বাস ওঠার জোগাড়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.