বিশ্বজুড়ে ঘটেই চলেছে একের পর এক বিমান দুর্ঘটনা। এখনো স্মৃতি টাটকা রয়েছে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিলের দৃশ্য। তারমধ্যেই সম্প্রতি পদ্ম পারে একটি স্কুলের ওপর বিমান। যেখানে প্রাণ হারায় বহু পড়ুয়া। এবার ইতালির ব্যস্ততম ব্রেসিয়ার হাইওয়েতে ভেঙে পরল বিমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্ভবত মাজাকাকে থাকাকালীন বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। তাই জরুরি অবতরণের চেষ্টা করে পাইলট। ঠিক তখনই বিমানটির গতি ধরে রাখতে ব্যর্থ হয় পাইলট। যার ফলে প্রথমে ব্রেসিয়া ন্যাশনাল হাইওয়েতে সংঘর্ষ হয় বিমানটির। পরে ফুটপাতে ধাক্কা মারে সেই বিমান। তৎক্ষণাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে হাইওয়ের বিস্তীর্ণ এলাকা। সেই বিস্ফোরণের আগুনে ভস্মীভূত হয়ে যায় গোটা বিমানটি। সেই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রাথমিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থলেই প্রাণ হারায় বিমানে থাকা ৭৫ বছরের ব্যক্তি ও ৬০ বছরের মহিলা। এই বিমান বিপর্যয় খতিয়ে দেখতে ইতালির জাতীয় ফ্লাইট সুরক্ষা সংস্থার একজন পরামর্শদাতা ব্রেসিয়ায় পা দিতে চলেছেন। ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটরের অফিস এই দুর্ঘটনার কারণ জানতে জোর কদমে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা যাবে এই উড়ানে রক্ষণাবেক্ষণের কোনো সমস্যা ছিল কি না।







