বিদেশ

হঠাৎ ৩০০ বাঁধ ভেঙে দিল চিন! ‘শেষ দানব’ মাছ বাঁচাতে চমকপ্রদ সিদ্ধান্ত বেইজিংয়ের

চিন ফের এক চমকপ্রদ সিদ্ধান্তে অবাক করল বিশ্বকে। ইউনান, কুইঝৌ এবং সিচুয়ান প্রদেশের ওপর দিয়ে প্রবাহিত চিশুই হি (লাল নদী) নদীর উপর নির্মিত ৩০০টিরও বেশি বাঁধ নিজে হাতে ভেঙে ফেলেছে বেইজিং সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে ৩৪২টি জলবিদ্যুৎ কেন্দ্র-এর কার্যক্রমও।

কীসের জন্য এই অস্বাভাবিক পদক্ষেপ?
চিনের দাবি, নদীর প্রাকৃতিক প্রবাহ ফিরিয়ে আনতে ও বিরল প্রজাতির মাছ, বিশেষত ‘ইয়াংসি স্টারজন’ বা ‘শেষ দানব’কে বাঁচাতেই এই পদক্ষেপ। পরিবেশবিদদের মতে, এই মাছ ২০২২ সালে বিলুপ্ত ঘোষণা করা হলেও ২০২৩-২৪ সালে ফের লাল নদীতে ছাড়া হয়। বর্তমানে তার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে।

কী বলছেন বিশেষজ্ঞরা?
সিঙ্গহুয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝো জিয়ানজুন জানিয়েছেন, “পরিবেশগত চাহিদাই এখন গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ নয়, এখন লক্ষ্য নদী বাঁচানো।”

বড় প্রশ্ন:
চিন যেহেতু একটি স্বৈরাচারী রাষ্ট্র, তাই এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও প্রতিবাদ স্থান পায় না। এমনকি এমন উদ্যোগের পিছনে যদি অন্য রাজনৈতিক বা কৌশলগত উদ্দেশ্য থাকে, তাও বাইরের দুনিয়ার পক্ষে জানা অসম্ভব।

উল্লেখ্য, ইয়াংসি নদীতে মাছ ধরা আগেই ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এবার লাল নদীতেও কড়া পরিবেশনীতি কার্যকর করছে বেইজিং। সরকার যা চায়, সেটাই হয় – এ যেন তার বাস্তব রূপ!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.