রাজনীতি

হাওড়ায় ১৩ বছর পর পুরভোট, দুর্নীতির তদন্তের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দীর্ঘ ১৩ বছর পর অবশেষে হাওড়া পুরনিগমে নির্বাচনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। চলতি বছরেই হাওড়া পুরনিগমের ভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু নির্বাচনই নয়, তার আগে ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের কাজও করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত আট বছর ধরে হাওড়া পুরনিগমে কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। প্রশাসক বসিয়েই চলছিল পুরসভার কাজকর্ম। এবার সেই পরিস্থিতির অবসান ঘটতে চলেছে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

এদিকে, হাওড়া পুরনিগমে দুর্নীতির অভিযোগ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, পুরসভায় প্রায় ১৭০০ অস্থায়ী কর্মী রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ৫০০ জন কোনও কাজ না করেই নিয়মিত বেতন পাচ্ছেন বলে অভিযোগ। পুরো বিষয়টির তদন্ত হবে বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর হাওড়ার রাজনৈতিক মহলে ভোট ও প্রশাসনিক বদল ঘিরে জোর চর্চা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.