জেলা

আমেরিকায় পড়তে গিয়ে রহস্যজনক ভাবে মৃত্যু হলো এক যুবকের;

আমেরিকায় ন্যাসভিলে ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে বিনয়কুমার জানার বাড়ি ফেরার কথা ছিল ২৭ জানুয়ারি। তবে কফিন বন্দি হয়ে একদিন আগেই বাড়ি ফিরে এল ঘরের ছেলে। আমেরিকায় পড়তে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হল ওই ছেলেটির।বিনয়কুমার জানার বয়স ২৬ বছর,পূর্ব মেদিনীপুরের রামনগরের পিছাবনীর সটিলাপুর এলাকায় তার বাড়ি। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে এই এলাকায়। শুক্রবার ছেলেটির দেহ কফিন বন্দী হয়ে আসে এবং সৎকার্য সম্পন্ন করেন পরিজনেরা।

মৃতের দিদি বলেন, ‘৬ জানুয়ারি ভাইয়ের মৃত্যু হয়। আমরা জানতে পারি ১১ জানুয়ারি। বিদেশে ময়নাতদন্ত করার পর দেহ ফিরিয়ে আনতে হলে আরও অনেকটা সময় লেগে যেত। তাই আমরা দেহ ফিরিয়ে এনেছি।’

বিনয়ের বাবা অমল কুমার বলেন, ‘কাঁথির সাংসদ শিশির অধিকারী সচেষ্ট হয়েছিলেন। তারপরই ভারত সরকার আমেরিকার সরকারের সঙ্গে যোগাযোগ করে। তা না হলে হয়তো ছেলের মুখ দেখাই হত না।’

বিনয়ের দিদি ঘটনার বর্ণনা দিয়ে বলেন,”৬ জানুয়ারি ভাই জানিয়েছিল বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টি রয়েছে। পার্টিতে য়াওয়ার আগে মা এবং আমাদের সঙ্গে ভিডিওকলে কথাও বলেছিল। তারপর থেকেই ওর ফোন নট রিচেবল হয়ে ছিল। ১১ জানুয়ারি আমরা পু্লিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, ভাই নাকি ৬ জানুয়ারি আত্মহত্যা করেছে!”

অমলবাবু জানিয়েছেন, দোষী সাব্যস্ত হওয়ার থেকেও ছেলের দেহ ফিরিয়ে আনাটা বড় কঠিন হয়ে উঠেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.