Uncategorizedজেলা

পথ দুর্ঘটনায় ছেলের চোখের সামনে মৃত্যু বাবার!

মর্মান্তিক পথ দুর্ঘটনার ছেলের চোখের সামনে মৃত্যু হল বাবার। পূর্ব বর্ধমান জেলার মির্জাপুর এলাকায়। জানা গেছে,বাড়ি থেকে বর্ধমান যাওয়ার পথে মির্জাপুর ঘোষপাড়ার কাছে বর্ধমান নবদ্বীপ রোড এর উপর নবদ্বীপ গামী একটি বাসের সঙ্গে বাইকের ধাক্কায় মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় বাবার। পুলিশ সূত্রে জানা যায় মৃতের নাম,সঞ্জয় মুখার্জি, বয়স ৫৩। বাড়ি কলিগ্রাম। কলিগ্রাম থেকে বাইকে যাচ্ছিল বাবা ও ছেলে সেই সময় ঘটে যায় মর্মান্তিক পথ দুর্ঘটনা।
পথ দুর্ঘটনা জেলে উত্তেজিত হয়ে পড়ে সাধারণ মানুষজন। পথ চলতি সাধারণ মানুষের দাবি এখানে কোনরকম ফুটপাত নেই, ফুট পাথ না হলে ক্রমশই ঘটতে থাকবে এই রকম দুর্ঘটনা, সাথে সাথে বাস ওয়ালাদের বিরুদ্ধে স্পিডে বাস চালানোর অভিযোগ তোলেন পথ চলতি সাধারণ মানুষ।বর্ধমান নবদ্বীপ রোডের উপর মির্জাপুর ঘোষপাড়া ফের পথ বাসের সঙ্গে বাইকের!ক্ষিপ্ত জনতা অবরোধ করে দেয় ৪৫মিনিট ধরে। পরে পুলিশ আসে বর্ধমান থানার আই সি সহ দেওয়ানদিঘি থানার ওসি পরিস্থিতি স্বাভাবিক হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.