কোচবিহার শহরের রাসমেলার ময়দানের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। মাঠে জনসমাগম যথেষ্ট। আবার, সোমবারই কোচবিহারে শুভেন্দু অধিকারীর সভা বর্তমান। দিনহাটা থেকে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিকের সমর্থনে প্রচার করবেন তিনি।
বিশেষভাবে উল্লেখ্য, গত ৪ এপ্রিল থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে লোকসভার চূড়ান্ত লড়াই। সেইদিন একই জেলার পৃথক দু’টি জায়গায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী আম জনতার কাছে আবেদন জানিয়েছিলেন, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে নির্বাচনে জেতানোর জন্য।
অপরক্ষেত্রে, মমতার আবেদন ছিল, তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়াকে জেতানোর। জনগণ এবার কোনদিকে যাবেন, তার ফলাফল জানা যাবে, আগামী ৪ জুন। আপাতত, সমগ্র রাজনৈতিকমহলের নজরে এখন কোচবিহার।







