নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। গতকাল একটি পশ্চিমবঙ্গ রাজ্যে ঢুকেছে। আজ শুক্রবার ২৭ ডিসেম্বর উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আরো একটি ঝঞ্ঝা। জেডস্ট্রীম উইন্ড রয়েছে উত্তর পশ্চিম ভারতে। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায়। হরিয়ানা এবং মধ্যপ্রদেশ এলাকায় রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত।
বর্ষ শেষের আগে আবার হাওয়া বদল। আপাতত দুই দিন স্বাভাবিকের ওপরে তাপমাত্রা। উইকেন্ডে ফের সামান্য বাড়বে তাপমাত্রা। রবিবারের পর নামবে পারদ। তাপমাত্রা কমলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি এ বছরে নেই। জানিয়ে দিল হাওয়া অফিস। তবে বর্ষশেষ ও বর্ষবরণে ফিরবে শীতের আমেজ। জানুয়ারির প্রথম সপ্তাহের মাঝামাঝি জাঁকিয়ে শীতের সম্ভবনা।
চার জেলায় মাঝারি কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি পূর্ব-পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বর্ষ শেষ বা বর্ষবরণে শীতের আমেজ কিছুটা ফিরতে পারে।
আজকে কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৮ডিগ্ৰি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৪৬ শতাংশ।







