আবহাওয়া

রাজ্যে প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে, বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী বলছে আবহাওয়ার দেখেনিন?

আপাতত আবহাওয়া শুষ্ক থাকলেও গতকাল
বিকেল বা সন্ধ্যের দিকে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হয়েছে। অবশ্য
উত্তরবঙ্গের পার্বত্য জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাল থেকে তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের পর দক্ষিণবঙ্গে ও আবহাওয়ার পরিবর্তন।
বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। অবশ্য দু-এক জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনাও রয়েছে।

কলকাতায় হালকা বৃষ্টির কারণে সকালের দিকে কিছুক্ষণ মনোরম আবহাওয়া‌ থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশের সঙ্গে প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি। বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুতের সহ বৃষ্টি হালকা সম্ভাবনা। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি থাকার সম্ভাবনা।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.