আবহাওয়ারাজ্য

কোন কোন জেলায় বৃষ্টি হবে , কি বলছে আবহাওয়াবিদরা?

ভাদ্র মাস প্রায় শেষ । অর্থাৎ বাঙালি ক্যালেন্ডার অনুযায়ী শরতের মাঝামাঝি এসে পড়েছে। তবে শরৎ কাল এলেও গোটা বাংলায় চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টির দেখা মিলেছে। রাজ্যের উপর তৈরি হয়েছিল একজোড়া নিম্নচাপ । তার জেরেই কয়েকটি জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। কলকাতা ও উত্তরবঙ্গেও বৃষ্টি হয়েছে।

তবে আজ থেকে পরিবর্তন হতে চলছে রাজ্যের আবহাওয়া। মৌসম ভবন সূত্রে পূর্বাভাস মিলেছে যে ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত রাজ্যের উপর সক্রিয় ছিল তা শক্তি কমিয়ে সরে গিয়েছে সেই কারণে আজ ছিটেফোঁটা বৃষ্টি হবে। তবে আগামী সোমবার থেকে ফের বৃষ্টির পরিমান বাড়তে চলেছে।

• উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আজ জলপাইগুড়ি, কালিম্পং , দার্জিলিং , আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সঙ্গে অর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

•কলকাতার আবহাওয়া: আজ গোটা কলকাতা শহর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির কারণে শহরের তাপমাত্রা কমলেও বাতাসে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম থাকবে। আজ কলকাতার তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি।

• দক্ষিণবঙ্গের আবহাওয়া: গত দুদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বেশ কয়েকটি জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে যে আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টিপাতের পরিমান বাড়বে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.