রাজ্য

ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা ; গ্রেফতার প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড !

নিজস্ব সংবাদদাতা: ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের প্রতারণা করা হচ্ছে। এক বছর পর গ্রেফতার ইন্টারন্যাশনাল কল সেন্টার প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড। অভিযুক্ত কুনাল গুপ্তাকে গ্রেফতার করল বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর 2022 সালের আগস্ট মাসে সল্টলেক সেক্টর ফাইভ এর গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর ১৩ তলায় একটি ভুয়ো কল সেন্টারে হানা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। সেখান থেকে বিদেশি নাগরিকদের প্রতারণা করার অভিযোগে মোট ১৬ জন কে গ্রেফতার করে পুলিশ। তবে অধরা ছিল সেই ভুয়ো কল সেন্টারের কর্ণধার এবং এই প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড কুনাল গুপ্তা। ২০২২ সালের নভেম্বর মাসে এই মামলার চার্জশিট জমা করে পুলিশ। সেখানে উল্লেখ ছিল পলাতক কুনাল গুপ্তার নাম। কুনাল গুপ্তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিধান নগর মহকুমা আদালত। এরপর এই গতকাল সূত্র মারফত খবর পেয়ে সল্টলেক এলাকা থেকে অভিযুক্ত কুনাল গুপ্তাকে গ্রেফতার করে বিধান নগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর এই অভিযুক্তের বিরুদ্ধে কলকাতার বিভিন্ন থানা সহ সিআইডির কাছে অভিযোগ রয়েছে। একাধিক ভুয়ো কল সেন্টারের সঙ্গেও যোগ থাকতে পারে এই অভিযুক্তের বলে পুলিশের প্রাথমিক অনুমান। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.