জেলা

পুরসভার সচেতনতা কোথায়? ডেঙ্গু বৃদ্ধি নিয়ে দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের কর্মী ও নেতৃবৃন্দদের বিক্ষোভ !

নিজস্ব সংবাদদাতা : কলকাতা শহরে ডেঙ্গির প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই ডেঙ্গি নিয়ে সংবাদ মাধ্যমে একটু হৈ চৈ হলেই ঠিক তখনি পুরসভা নড়ে চড়ে বসে। অর্থাৎ ঢাল তরোয়াল নিয়ে মশা মারতে কামান দাগতে বেড়িয়ে পড়ে। আবার সংবাদ মাধ্যমের হৈ চৈ একটু কমলে অথবা বন্ধ হয়ে গেলে পুরসভাও ঘুমন্ত মুডে চলে যায়। এই অভিযোগ তুলে আজ দক্ষিণ কলকাতার কলকাতা কর্পোরেশনের ১০ নম্বর বোরো অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের কর্মী ও নেতৃবৃন্দরা।

সেই সঙ্গে তারা আরো অভিযোগ করেন, গত বুধবার দক্ষিন কলকাতার ৮১ ওয়ার্ডের একটি যুবক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। পুরসভা আশ্চর্যজনক ভাবেই নির্বিকার হয়ে বসে আছে।

পুর আধিকারিকদের ঘুম থেকে তুলতে কলকাতা কর্পোরেশানের এর অফিসে বিক্ষোভ ও ডেপুটেশানের মাধ্যমে প্রতিবাদ সংগঠিত করে দক্ষিন কলকাতা জেলা কংগ্রেসের সর্বস্তরের কংগ্রেস নেতা কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.