আবহাওয়া

শীতের মরশুমে বঙ্গোপসাগরে আরো শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি

বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে একের পর এক নিম্নচাপ। ডানা, ফেনজলের পর চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে চলতি মাসে মাঝামাঝিতে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে মনে করছে আবহাওয়াবিদরা।

এর আগে ঘূর্ণিঝড় ডানার ঝাপটায় বেশ অনেক জায়গায় ক্ষয়ক্ষতি দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে। এরপরে ঘূর্ণিঝড় ফেনজল দৌরাত্ম চালিয়েছে তামিলনাড়ুতে। যার ফলে সেখানে প্রাণ হারিয়েছে প্রায় ১১ জন। এবার ডিসেম্বরের শুরুতে চারিদিকে রয়েছে হালকা শীতের আমেজ। তবে পুরোপুরি জাতীয় শীত পরার আগে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ঠিক বড়দিনের আগেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় শক্তি।

বড়দিনের আগেই বিপদের সংকেত দিচ্ছে হাওয়া অফিস। সম্ভবত সেই ঘূর্ণবাত্য চলতি মাসের ১২ তারিখে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কার করেছে আবহাওয়া দফতর। যার ফলে তামিলনাড়ু জুড়ে ডিসেম্বরের ১২ ও ১৩ তারিখে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তবে যদি এটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার নাম হবে শক্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.