বুধবারের অফিস টাইমে হয়রানির মুখে যাত্রীরা। হাওড়া স্টেশনে ঢোকার মুখে টিকিয়াপাড়া কারশেডের কাছে লাইনচ্যুত হয় লোকাল ট্রেনটি। ট্রেনের গতি কম থাকার কারণে বড়সড় বিপদের ঝুঁকি এড়ানো গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। ইথিমধ্যেই শুরু হয়েছে মেরামতির কাজ। এই রেল দুর্ঘটনার কারণে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।
সপ্তাহের তৃতীয় কাজের দিন লোকাল ট্রেন ভোগান্তির মুখে অফিস যাত্রীরা। হাওড়াতে টিকিয়াপাড়া কারশেডে কাছে ল হাওড়াগামী ইএমইউ লোকাল ট্রেন লাইনচ্যুত হয়েছে। রেল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগনান থেকে হাওড়াগামী লোকাল স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার কারণে লোকাল ট্রেনে মৃদু ঝাঁকুনি হয়। ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন। পড়ে ট্রেন থেকে নেমে রেললাইন ধরে তাঁরা পায়ে হেঁটে স্টেশনে পৌঁছন।
অফিস যাত্রী অরিন্দম পাল বলেন, ‘টিকিয়াপাড়া কারশেডের কাছে আসলে সাধারণ ট্রেনের গতি ধীর হয়ে যায়। এদিনও তাই হয়েছিল। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে হঠাৎ করেই ট্রেনে মৃদু ঝাঁকুনি এবং ট্রেনটি থেমে যায়। ট্রেনের যাত্রীদের মধ্যে এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আমরাও ভয় পেয়ে যাই। পরে জানতে পারি ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়েছে। ভাগ্যিস ট্রেনের গতি কম ছিল। নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।’
আরেক ট্রেন যাত্রী মৌসুমী সমাদ্দার বলেন, ‘হঠাৎ করেই ঝাঁকুনি অনুভব করি। তারপরই ট্রেন থেমে যায়। একে একে দেখি যাত্রীরা ট্রেন থেকে নামতে শুরু করেছেন। লাইন ধরে হেঁটে তাঁরা হাওড়া স্টেশনে যাচ্ছেন। আমি আর বন্ধুও তখন ট্রেন থেকে নেমে হেঁটে হাওড়াতে পৌঁছেছি।
____________________________________________________







