নিজস্ব সংবাদদাতা: আন্টার্কটিকার কাছে দক্ষিণ মহাসাগরের তলায়, অস্ট্রেলিয়া এবং আমেরিকার বিজ্ঞানীদের একটি দল দ্বারা,একটি নতুন সামুদ্রিক জীবটির খোঁজ পাওয়া গিয়েছে। বিজ্ঞানীদের একাংশের দাবি,এই সামুদ্রিক প্রাণীটি পৃথিবীর নয়।
বিজ্ঞানী এমিলি ম্যাকলাফলিন, নেরিডা উইলসন এবং গ্রেগ রাউস গত মাসে একটি বিজ্ঞান বিষয়ক পত্রিকায় সামুদ্রিক এই প্রজাতি নিয়ে তাঁদের গবেষণার ফলাফল প্রকাশ করেছেন।দশটি শুঁড়। ২০টি হাত। দেখতে খানিকটা স্ট্রবেরির মতো হলেও এর রং বেগুনি।এই প্রাণীটির ‘আন্টার্কটিকার পালক’ হিসাবেও পরিচয় রয়েছে।
২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রমাচোক্রিনাস নিয়ে গবেষণা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। প্রমাচোক্রিনাসের নানা প্রজাতি খুঁজে বার করে পরীক্ষানিরীক্ষা করা ছিল গবেষণার লক্ষ্য।বেশ কয়েক বছর ধরে সিপল কোস্ট, ডিয়েগো রামিরেজ এবং প্রিন্স এডওয়ার্ড দ্বীপপুঞ্জ-সহ একাধিক দ্বীপের কাছে ঘুরে ঘুরে প্রমাচোক্রিনাসের নমুনা সংগ্রহ করে বিজ্ঞানীদের দল।
সবশেষে বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁরা প্রমাচোক্রিনাস ফ্র্যাগারিয়াস নিয়ে আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন। প্রমাচোক্রিনাসের আর কোনও নতুন প্রজাতির খোঁজ পাওয়া যায় কি না, তা নিয়েও খোঁজ চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীদের একাংশ।







