Uncategorizedঅফবিট

সেদ্ধ করার সময় ফেটে যায় ডিম? রইল সমাধান

ডিম সেদ্ধ করতে গেলেই কি ফেটে যায়? কখনও কখনও আবার ডিমের ভিতরকার কুসুম ফেটে বাইরে বেরিয়ে আসে? ডিম ফেটে গিয়ে সাদা অংশ ফুটন্ত জলে বেরিয়ে আসার ঘটনাও কি ঘটে থাকে? উত্তর যদি ‘হ্যাঁ’ তাহলে এই প্রবন্ধে আলোচিত কৌশলগুলি কাজে লাগিয়ে দেখুন। দেখবেন, ডিম আর ফাটবে না।

অধিকাংশ মানুষই ফ্রিজে ডিম রাখেন। আর তা ফ্রিজ থেকে বের করেই সরাসরি রান্না করে ফেলেন। এটা উচিত নয়। রান্না করার কিছুক্ষণ আগে ডিম ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তা যেন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আসতে পারে। নাহলে ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ডিম সরাসরি ফুটন্ত পানিতে দিলে তা ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

সিদ্ধ করার সময় অতিরিক্ত বেশি ডিম একসঙ্গে নেওয়া উচিত নয়। আসলে জল ফুটতে থাকলে এক-একটি ডিমের সঙ্গে অন্য ডিমের ধাক্কা লাগে। তাই ছোট পাত্র ব্যবহার করলে তাতে ৩-৪টির বেশি ডিম সিদ্ধ করা যাবে না। আর বেশি সংখ্যক ডিম সিদ্ধ করার ক্ষেত্রে বড় পাত্র ব্যবহার করতে হবে।

এটা একটা কৌশল। গরম জলে নুন দিলে ডিম ফাটবে না। প্রথমে একটা পাত্রে জল নিয়ে গ্যাসে রাখতে হবে। এবার তাতে মেশাতে হবে এক চা চামচ নুন। তারপর জল একবার ফুটলে তাতে ছাড়তে হবে ডিম। এবার ১০ মিনিট রাখলেই নিখুঁত ভাবে সেদ্ধ হবে ডিম।

গরম জল থেকে সরাসরি তুলে নিয়ে খোসা ছাড়ানোর চেষ্টা করবেন না। গরম জল থেকে সরাসরি তুলে নিয়ে ডিমের খোসা ছাড়ালে  ডিমের সাদা অংশ খোসার  সঙ্গে উঠে যায়। তাই  গরম জল থেকে তুলে আগে ঠান্ডা জলে বেশকিছুক্ষণ রেখে দিন। দেখবেন সহজেই খোসা ছেড়ে যাচ্ছে ডিম থেকে।

একটি পাত্রের অর্ধেক অংশ জল দিয়ে নিতে হবে। এরপর তা আগুনে চাপাতে হবে। লবণ অথবা ভিনেগার যোগ করে তা ফুটতে দিতে হবে। এবার ঘরের তাপমাত্রায় থাকা ডিম ওই ফুটন্ত পানিতে দিতে হবে। ডিমগুলো আস্তে আস্তে দিতে হবে। এরপর পাত্রটিতে একটি ঢাকনা চাপা দিতে হবে।  ১০-১২ মিনিটের মতো রেখে দিতে হবে। তবে সেদ্ধ করার সময় আগুন মাঝারি আঁচে রাখা উচিত। এই ভাবে ডিম সেদ্ধ করলে ডিম ফাটবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.