অফবিট

শনির কড়া নজরে ২০২৬! সাড়ে সাতির প্রভাবে ৫ রাশির জীবনে আসছে বিপদ

২০২৬ সালের শুরুতেই জ্যোতিষ মহলে জোর চর্চা—এই বছর যেন ‘শনির বছর’। কারণ, বর্তমানে শনি অবস্থান করছে মীন রাশিতে, যা সরাসরি প্রভাব ফেলছে একাধিক রাশির উপর। জ্যোতিষশাস্ত্র মতে, শনি শুধু গ্রহ নয়—তিনি কর্মফলের বিচারক। তাই তাঁর প্রভাব মানেই জীবনে কঠিন শিক্ষা, শৃঙ্খলার পরীক্ষা এবং বাস্তবতার মুখোমুখি হওয়া।

এই বছর বিশেষ করে ৫টি রাশির জাতকদের জন্য সময়টা সহজ নয়। সাড়ে সাতির প্রভাবে তাঁদের জীবনে আসতে পারে বড় চ্যালেঞ্জ, দুশ্চিন্তা এবং অপ্রত্যাশিত বাধা।

দেখে নিন আপনারা রাশি আছে কিনা এই প্রতিবেদনে?

কুম্ভ রাশি
সাড়ে সাতির শেষ পর্যায়ে কুম্ভ রাশির জাতকরা। এই সময় পুরনো সমস্যার নিষ্পত্তি হলেও মানসিক চাপ বাড়তে পারে। কর্মক্ষেত্রে দেরি, পারিবারিক অশান্তি এবং শারীরিক দুর্বলতা ভোগাতে পারে।

মীন রাশি
সবচেয়ে কঠিন পর্যায়ে রয়েছে মীন। জীবনের নানা ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। অর্থনৈতিক টানাপোড়েন, সম্পর্কের টানাপোড়েন এবং শত্রু বৃদ্ধি—সব মিলিয়ে চ্যালেঞ্জিং সময়।

মেষ রাশি
এই রাশির জন্য শুরু হচ্ছে সাড়ে সাতির প্রথম ধাপ। নতুন সমস্যার সূত্রপাত হতে পারে। চাকরি বা পেশায় পরিবর্তন, পরিবারে অশান্তি এবং স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।

সিংহ রাশি
শনির অষ্টম গোচর সিংহ রাশির জন্য ঝামেলার ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ খরচ বেড়ে যাওয়া, ভ্রমণে বাধা এবং স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।

ধনু রাশি
চতুর্থ স্থানে শনির অবস্থানের ফলে ধনু রাশির পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত জটিলতা ও মানসিক চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনির প্রভাব কমাতে কী করবেন?
শনির কুপ্রভাব থেকে মুক্তি পেতে জ্যোতিষশাস্ত্রে কিছু সহজ উপায়ের কথা বলা হয়েছে— যেমন

প্রতি শনিবার শনিদেবের পূজা করুন

তিল, তেল, লোহা ও কালো বস্ত্র দান করুন

হনুমানজির আরাধনা ও হনুমান চালিসা পাঠ করুন

গরিব ও অসহায় মানুষদের সাহায্য করুন

সৎ ও সংযমী জীবনযাপন করুন

শনিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.