রাজনীতি

নাম না করে বিজেপিকে ‘ভোটকাটারি’ কটাক্ষ, সামশেরগঞ্জে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো

সামশেরগঞ্জের জনসভা থেকে ফের তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন মমতা ব্যানার্জি। নাম না করেই বিজেপিকে “ভোট কাটা দল” বলে কটাক্ষ করে তৃণমূল নেত্রী স্পষ্ট বার্তা দেন, বিরোধীদের কৌশল সম্পর্কে তিনি সম্পূর্ণ অবগত।

রবিবারের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, ভোটের আগে বিভিন্নভাবে ভয় দেখানো এবং প্রভাব খাটানোর চেষ্টা চলছে। এই প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, কার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বা কাকে চাপ দেওয়া হচ্ছে সবই তাঁর জানা। এসআইআর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। তবে আশ্বাস দিয়ে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস থাকলে কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর সুযোগ দেওয়া হবে না। তৃণমূলের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, মানুষের অধিকার রক্ষায় তাঁর দল আপসহীন। এদিনের সভা থেকে ভোটারদের উদ্দেশে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী।

ধর্ম বা প্রার্থীর নাম ভুলে গিয়ে শুধুমাত্র দলীয় প্রতীক ‘জোড়া ফুল’-এ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, তৃণমূলকে সমর্থন করলে তবেই মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।পাশাপাশি ইভিএমের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখতে ২৪ ঘণ্টা নজরদারির দাবি জানান। তাঁর মতে, ভোটের সময় কোনওভাবেই মেশিন বদলের মতো অভিযোগ উঠতে দেওয়া যাবে না। সব মিলিয়ে, সামশেরগঞ্জের সভা থেকে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.