অফবিট

চুলের  পাশাপাশি ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে চান? তাহলে অবশ্যই ব্যবহার করুন নারকেল তেল

ত্বক ভালো রাখার জন্য নারকেল তেলের উপকার এর জুড়ি মেলা ভার ।  চুলের যত্নে নারকেল তেল (Coconut Oil For Hair) ব্যবহার আমরা সবাই প্রায় কম বেশি করেই থাকি। কিন্তু এই একই তেল যে আপনার ত্বকের জন্যেও খুবই উপকারী, সেই কথা অনেকেরই অজানা। শীত পড়তেই ত্বকের নানা সমস্যা শুরু হয়ে যায়।

ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। জ্বালা করতে থাকে। চুলকানি, ব়্যাশের মতো সমস্যাও দেখা দেয়। এই সব সমস্যাই সমাধান হতে পারে। যদি নিয়মিত মাখতে পারেন নারকেল তেল(Coconut Oil)। মুখে সরাসরিও ব্যবহার করতে পারেন। আবার অন্যান্য উপায়ও আছে। জেনে নিন নারকেলের গুণ। কীভাবে ব্যবহার করবেন…

স্কিন ময়েশ্চারাইজার হিসেবে নারকেল তেলের ব্যবহার সব থেকে বেশি প্রচলিত। আর ব্যবহারের নিয়মও খুব সাধারণ। অল্প পরিমাণে হাতে নিয়ে স্কিনে ম্যাসাজ করতে হয়। নারকেল তেল এমন একটি স্কিনকেয়ার পণ্য, যা সরাসরি ত্বকে ব্যবহারেও উপকার পাওয়া যায়। এরপর আপনার ইচ্ছেমতো সময় পর মুখ ক্লিঞ্জার দিয়ে ধুয়ে নিতে পারেন। তবে প্রথমবার নারকেল তেল ত্বকে ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট বা পরীক্ষামূলক ব্যবহার করে নিতে হবে।

অনেকেই মনে করেন, তেলে পোর বন্ধ হয়ে যায় আর এতে হয় ব্রণ। কিন্তু বিভিন্ন গবেষণা বলে, ব্রণের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে নারকেল তেল। এ ছাড়া নারকেল তেলে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণও কমায়।

মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রুক্ষ ত্বককে মসৃণ করে ও ত্বক ঝুলে যাওয়া রোধ করে।
 
কিভাবে ব্যবহার করবেন: ১ টেবিল চামচ অর্গানিক নারকেল তেল ও ১/২ টেবিল চামচ মধু দিয়ে ত্বকের বলিরেখা পড়া ও ঝুলে যাওয়া স্থানে ১ ঘন্টা লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা প্রতিদিন করতে পারেন।

এছাড়াও নারকেল তেলের সাথে হলুদ অথবা নারকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে মুখে ম্যাসাজ করে ১৫/২০ মিনিট রেখে মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের সেলগুলো শক্ত রেখে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.