আপনি কি বিমানে প্রথমবার চাপছেন। তবে এই বিষয় গুলি আপনি অবশ্যই মাথায় রাখুন। প্রথমবার বিমান ভ্রমণে নতুন কিছু অভিজ্ঞতা হয়। অভিজ্ঞতা সঞ্চয়ের পাশাপাশি যেমন ইন্টারেস্ট থাকে, তেমন যাত্রীরা ভয়ও পায়। তবে আপনি যদি বিমানে প্রথমবার হয়ে থাকেন, তবে এই বিষয় গুলি নিয়ে অবশ্যই সচেতন থাকুন।
আপনাকে অবশ্যই পরিচয় পত্র নিতে হবে। পরিচয় পত্র ছাড়া আপনাকে বিমান বন্দরেও প্রবেশ করতে দেবে না। পাসপোর্ট ও টিকাকরণের সার্টিফিকেট অবশ্যই আপনার সাথে নেওয়া দরকার।
আপনাকে এয়ারলাইনস সম্বন্ধে অবশ্যই জেনে নেওয়া দরকার। কারণ প্রতিটি বিমান সংস্থার নিয়ম ভিন্ন হয়ে থাকে। আপনি কত ভার বহন করে নিয়ে যাচ্ছেন, সেই নিয়ে সতর্ক থাকুন বা নিয়ম – কানুন জেনে নিন।
ফ্লাইটের সময় নিয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ চেক ইন ও ফ্লাইট বোডিং হতে অনেক সময় লাগে।
এছাড়া ফ্লাইটের সময় চেঞ্জ হচ্ছে কিনা, তা নিয়ে সতর্ক থাকতে হয়।







