চুক্তিপত্রে কনের সই নিয়ে তবেই বিয়ে করলেন বর, এমনই এক ঘটনা ঘটেছে কেরালাতে। বিয়ের পর নাকি স্বামীকে ৯টা পর্যন্ত আড্ডা মারতে দিতে হবে। এমনকি এই একই সময় পর্যন্ত ফোনেও পাওয়া যাবে না বরকে।
সমাজে স্বাভাবিক ভাবেই একটি কথা প্রচলন আছে। বিয়ের পর নাকি স্বামীদের ইচ্ছে – অনিচ্ছে বলে কিছুই থাকে না। স্ত্রীর কথায় নাকি বরকে উঠতে বসতে হয়। কখন বাড়িতে ফিরবে, কখন বেরোবে, কখন কার সাথে কথা বলবে সব কিছুরই চাবিকাঠি চলে যায় বিয়ে করা স্ত্রীর হাতে।
এক্ষেত্রে সবচেয়ে বঞ্চিত হয় বরের বন্ধুরা। এমন আন্দাজ করে বরের বন্ধুরা একটি চুক্তিপত্রের ব্যাবস্থা করে।
জানা যায়, এই বিয়েতে বরের নাম রঘু এস কেডিআর ও স্ত্রীর নাম অর্চনা। অর্চনাকে দিয়ে ৫০ টাকার স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেওয়া হয়। তবেই নাকি বর বিয়েতে বসে। এমনকি চুক্তিপত্রে স্বাক্ষ প্রমাণও রেখেছে স্ত্রী অর্চনা।







