অফবিট

মুখে কি বয়সের ছাপ ফুটে উঠছে? তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন এই খাবারগুলি

বয়স বৃদ্ধির সাথে সাথে ত্বকের চামড়া কুঁচকে যায়, ধিলে হয়ে যায়। মুখে প্রৌঢ়ত্বের ছাপ পড়ে। বিভিন্ন ব্র্যান্ডের ক্রীম বা প্রসাধনী ব্যবহার করে কিছুক্ষন ফল দিলেও সেটা চিরস্থায়ী হয় না।

ত্বকের মূল উপাদান হলো কোলাজেন যা চামড়াকে সতেজ রাখে। বেশ কিছু খাবারে এমন কয়েকটা উপাদান রয়েছে যেটা আপনার চামড়াকে পুষ্টি দেবে।

১. ডিম
ডিমে থাকা বায়োটিন ত্বককে টানটান করে রাখতে পারে। এছাড়াও এতে এমন কিছু উপাদান আছে যা আলাদা করে ত্বকে কোলাজেন তৈরি করে।

২. জিংক জাতীয় খাবার
জিংক একধরনের খনিজ মৌল। এই মৌল কোলাজেন তৈরিতে সাহায্য করে। অন্যদিকে, কোলাজেন প্রোটিন ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করে। কাজুবাদাম ও দুগ্ধজাতীয় খাবারে প্রচুর জিংক থাকে।

৩. গন্ধে কাঁচা লঙ্কার মত হলেও মোটেই ঝাল নয় ক্যাপসিকাম। বাজারে গেলে প্রায়ই দেখা যায় লাল, হলুদ রঙের বেল পেপার বা ক্যাপসিকাম। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা ত্বকে কোলাজেন উৎপাদন করে।

৪. ত্বকের খেয়াল রাখতে তেলযুক্ত মাছ খান। কারণ এইধরনের মাছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বকের সতেজতা বজায় রাখে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.