Uncategorizedবিনোদন

প্রভাসের ‘সালার’ ছবির সঙ্গে বক্স অফিসের যুদ্ধ এড়াতে মুক্তির দিন পিছিয়ে দিয়েছেন শাহরুখ ‘ডাঙ্কি’!

বড়দিনে শাহরুখ ভেবেছিল তার ভক্তদের ‘ডাঙ্কি’ ছবি উপহার দেবেন। তবে সূত্রে খবর, ডিসেম্বরে নয় ২০২৪ সালের জানুয়ারিতে ডাঙ্কি মুক্তি পেতে পারে। প্রভাসের সালার ছবির সঙ্গে লড়াই এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই নিয়ে কোনো রকম অফিসিয়াল ঘোষণা করা হয়নি প্রযোজনা সংস্থা তরফ থেকে। বক্স অফিসে সালারের সঙ্গে যুদ্ধ এড়ানোর জন্য শুধু নয় বেশ কিছু পোস্ট প্রোডাকশন কাজ বাকি রয়েছে। সে কারণেই রাজকুমার হিরানি ও শাহরুখ মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে।

‘পাঠান’, ‘জওয়ান’ ব্লক বাস্টার হওয়ার পর এবার পালা হলো ‘ডাঙ্কি’র। বড়দিনেই বড়চমক দেওয়ার কথা ছিল পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে শাহরুখ খানের। অন্যদিকে ‘আদিপুরুষ’ প্রভাস ঢাহা ফ্লপ হওয়ায় বিতর্কের মুখে পড়েছিলেন।এখন প্রভাস মরিয়া হয়ে উঠেছে বক্স অফিসের লড়াই এ বাজিমাত করার জন্য। যার ফলে প্রভাসের ‘সালার’কে রাস্তা ছাড়ল শাহরুখের ‘ডাঙ্কি’।

প্রভাসের এই ছবি ২০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে। কিন্তু পরিচালক প্রশান্ত নীল নিজেও ‘সালার’-এর মুক্তি পিছনোয় বেজায় ক্ষুব্ধ তিনি। এই সিনেমাতে একাধিক জনপ্রিয় দক্ষিণী তারকা রয়েছেন। কিং খান ভক্তদের বক্তব্য, ‘জওয়ান’ বাদশার ঝোড়ো ব্যাটিংয়ের ফলেই প্রভাসের ছবির সম্মুখীন হয়েছে।

পর পর ফ্লপ ছবি! বক্স অফিসে ‘আদিপুরুষ’ ডাহা ফেল করেছে। প্রভাসের ফিল্মি কেরিয়ারে এটা সবথেকে দুঃসময় চলছে।তাঁকে ‘কালকি ২৮৯৮ এডি’র ফার্স্টলুকেও ভয়ানক ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু শোনা যাচ্ছে ২০২৪ সালে প্রভাস অভিনীত ‘সালার’ মুক্তি পাবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.