বলিউডে ফের চমক দিতে প্রস্তুত অনুরাগ কাশ্যপ ও ববি দেওয়ালের জুটি। দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বহু চর্চিত ছবি ভান্ডারের টিজার, আর তা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এই ছবিটি এবার ৫ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।
১ মিনিট ২৯ সেকেন্ডের টিজারে প্রথমেই দেখা যায় ববি দেওলকে একেবারে অন্য মেজাজে। মঞ্চে লাইভ পারফরম্যান্স করতে দেখা যায় তাঁকে। গান, আলো আর দর্শকের উচ্ছ্বাসের মধ্যেই আচমকা বদলে যায় দৃশ্যপট। পরের মুহূর্তেই জেলের অন্ধকারে ধরা দেন অভিনেতা, আর সেখান থেকেই শুরু রহস্যের আবহ। টিজারে গল্পের অনেকটাই গোপন রাখা হয়েছে, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সনিয়া মালহোত্রা, সাবা ও বাংলার অভিনেতা ঋদ্ধি সেন। নির্মাতাদের দাবি, বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবি।
তবে ঠিক কোন ঘটনার ছায়া রয়েছে, তা এখনও স্পষ্ট করা হয়নি। অ্যানিমেল সিনেমার পর ফের একেবারে ভিন্ন চরিত্রে ববি দেওলকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। টিজারের শুরুতে যে পাগলাটে আবহ তৈরি হয়, শেষদিকে তা এক রহস্যময় মোড় নেয়। ফলে ‘বন্দর’ নিয়ে আগ্রহ এখন তুঙ্গে। ছবির চিত্রনাট্য লিখেছেন সুদীপ শর্মা ও অভিষেক ব্যানার্জি। প্রযোজনায় রয়েছেন নিখিল দিওয়েদি। পরিচালক অনুরাগ কাশ্যপের এই নতুন ছবি মুক্তির আগেই বলিউডে তৈরি করেছে আলাদা উত্তেজনা।







