বলিউড ইন্ডাস্ট্রিতে সারা ফেলে দিয়েছে হরার কমেডি সিনেমা ‘স্ত্রী ২’। বক্সোফিস দাপিয়েছে এই সিনেমা। এবার প্রথমবার পর্দায় অ্যাকশন হিরো হিসেবে ধরা দেবেন অভিনেতা রাজকুমার রাও। বড় পর্দায় আসতে চলেছে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মালিক’।
বলিউডে অনেক সুপারস্টারের সাফল্যের গ্রাফ নিম্নমুখী। সেই জায়গায় দাঁড়িয়ে অভিনেতা রাজকুমার রাও য়ের সাফল্যের তালিকা কিন্তু ক্রমশো পেরিয়ে চলেছে। কিছুদিন আগেই বক্স বক্স অফিসের দাপট দেখিয়েছে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘স্ত্রী ২’। বিভিন্ন চরিত্রে অভিনেতাকে পর্দা মাতাতে দেখা গিয়েছে। এবার প্রথমবার পর্দায় গ্যাংস্টারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা রাজকুমার রাওকে।
‘মালিক’ অ্যাকশন থ্রিলার সিনেমায় থাকছে অনেক চমক। ‘স্ত্রী ২’-এর পর এবার মালিক সিনেমাতেও রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এই সিনেমার আইটেম নাম্বারের দেখা যাবে অভিনেত্রী হুমা কুরেশিকে। এই অ্যাকশন থ্রিলার সিনেমার প্রযোজনার দায়িত্ব সামলাবে ‘টিপস ফিল্মস’। এমনকি ছবিতে পরিচালনা করবেন পুলকিত। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই সিনেমার পোস্টার। আগামী ২০ শে জুন মুক্তি পেতে চলেছে বলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘মালিক’।







