বিনোদন

ফেডারেশনের চূড়ান্ত অসহযোগিতার মধ্যে মুক্তি পেতে চলেছে সুদেষ্ণা রায় পরিচালিত সিনেমা

টেকনিশিয়ানদের এই সমস্যা বর্তমানে স্বরূপ রায় নেতৃত্বে জাতীয় স্তরে চলে গিয়েছে। ইতিমধ্যেই ফেডারেশন বয়কট করেছে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যকে। এমনকি ফেডারেশনের এই ক্ষোভের কোপে পরেছে পরিচালক সুদেষ্ণা রায়। তবে এই অশান্তির মধ্যেই পরিচালকের নতুন ছবি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। ফেডারেশনের সঙ্গে লড়াই করে কোন ছবি রিলিজ করতে চলেছেন পরিচালক সুদেষ্ণা রায়?

টলিউড ইন্ডাস্ট্রিতে যারা নতুন করে নিদর্শন স্থাপন করতে চেয়েছে তারাই হয়েছে ফেডারেশনের চক্ষু সুল। বর্তমানে অনেক টলিউডের অনেক তারকা এতদিন চলে আসা চিরাচরিত নিয়মের বাইরে বেরিয়ে কাজের জন্য আহ্বান জানিয়েছিল। তাদেরকেই রীতিমতো কোণঠাসা করে দিয়েছে ফেডারেশন। বর্তমানে এই নিয়ে ফেডারেশনের সঙ্গে এই তারকাদের বচসা তুঙ্গে উঠেছে। এই সংঘর্ষের প্রভাবে বিনা নোটিশে পরিচালক সুদেষ্ণা রায়ের কাজে অসহযোগিতা শুরু করে টেকনিশিয়ানরা। যার ফলে প্রবল বাঁধার মুখে পরেন তিনি। তবে তারজন্য থেমে জাননি পরিচালক। নিজের লক্ষ্যে থেকে শ্যুটিং সম্পন্ন করেছেন পরিচালক সুদেষ্ণা রায়।

ফেডারেশনের কোনো রকম অসহযোগিতা থামাতে পারেননি সুদেষ্ণা রায়ের কাজের প্রতি নিষ্ঠা ও দৃঢ়তাকে। এই প্রবল সমস্যার মধ্যে গত বছরের শেষের দিকে এই শ্যুটিং সম্পূর্ণ হয়। তবে ফেডারেশনের এই সমস্যার জন্য তারপরেও মুক্তি নিয়ে প্রবল জটিলতা তৈরি হয়। তবে সেই সমস্ত জট কাটিয়ে জুন মাসের ১০ তারিখে বড় পর্দা কাঁপাতে চলেছে সুদেষ্ণা রয় পরিচালিত সিনেমা ‘আপিস দ্য অফিস’। এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রের দেখা যাবে সন্দীপ্তা সেন, কিঞ্জল নন্দা ও সুদীপ্তা চক্রবর্তীকে।পরিচালক এই সিনেমা নিয়ে প্রবল আশাবাদী। পরিচালকের এতো লড়াইয়ের পর মানুষ এই সিনেমাকে কতটা ভালোবাসা দেয় সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.