বিনোদন

১৫ বছর পর ফের পর্দায় ‘৩ ইডিয়টসে’র ম্যাজিক! পুরনো মেজাজেই তৈরি হচ্ছে সিনেমার সিক্যুয়েল

২০০৯ সালে বড় পর্দায় রেকর্ড হারে জনপ্রিয়তা পেয়েছিল ‘৩ ইডিয়টস’। এমনকি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল এই সিনেমা। এবার ১৫ বছর পর ফের পর্দায় ম্যাজিক দেখাতে চলেছে এই সিনেমা। পুরো একই রকম কাস্টিং নিয়ে রাজকুমার হিরানি শ্যুটিং শুরু করতে চলছে ‘৩ ইডিয়টস ২’।

এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হয়েছিল বর্তমানে স্নাতক স্তরের শিক্ষা ব্যবস্থার বিষয়। পাশাপাশি পর্দায় ফুটে উঠেছিল কারিনা কাপুর ও আমির খানের সম্পর্কের ম্যাজিক। এছাড়াও আলাদাভাবে নজর কেড়েছিল রাঞ্ছর দুই বন্ধু অর্থাৎ রাজু ও ফারহানের চরিত্রে শমান জোশি ও আর মাধাবন। এই সিনেমা পর্দায় মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। তারপরে ১৫ বছর কেটে যাওয়ার পরেও মানুষের মধ্যে এখনো এই সিনেমার জনপ্রিয়তা অটুট রয়েছে। তবে বহু প্রতীক্ষার পর এবার পর্দায় আসতে চলেছে এই সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল। প্রথম সিনেমার থেকে এই পর্বের কাস্টিংয়ে কোনরকম রদবদল হবেনা বলে জানিয়েছে সিনেমার পরিচালক রাজকুমার হিরানি।

সম্প্রতি সময়ে রাজকুমার হিরানি বলিউডের মিস্টার পারফেক্ট আমির খানকে নিয়ে দাদাসাহেব ফালকের বায়োপিক তৈরি করতে। তবে সেই সিনেমা বর্তমানে কিছুটা পিছিয়েছে। তাই এবার সেই সুযোগে ‘৩ ইডিয়টস ২’ তৈরি করতে তৎপর হয়েছে সকলে। ২০২৬-এর শুরুতেই আমির-করিনা, শরমন-মাধবনদের সঙ্গে নিয়ে মাঠে নামতে চলেছেন পরিচালক রাজকুমার হিরানি। এমনকি সেই বছর শেষ হতেই বড়পর্দায় সেই পুরনো চমক দেখাতে চলেছে এই সিনেমার পুরো কাস্ট অ্যান্ড ক্রিউ। তাই বর্তমানে দর্শকমহল একই রকম উন্মাদনা নিয়ে এই সিনেমা বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.