অবশেষে ৮ বছর পর আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন মালায়ালাম তারকা দিল। ২০১৭ সালে অভিনেতার নাম জড়িয়েছিল এক অভিনেত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগে। এবার সেই মামলায় কেরলের আদালত পুরোপুরি স্বস্তি দিল অভিনেতাকে। তবে এরইমধ্যে এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে ৬ জন।
২০১৭-র ১৭ই ফেব্রুয়ারি কোচিতে এক জনপ্রিয় অভিনেত্রীকে অপহরণ করে ২ ঘন্টা আটকে রেখে যৌন নির্যাতন করা হয়। সেই ঘটনার অভিযোগ ওঠে পালসার সানি, মার্টিন অ্যান্টনি, মানিকন্দন বি, বিজয় ভিপি, সেলিম এইচ, প্রদীপ, চার্লি থমাস, সুনিল কুমার ওরফে মেস্ত্রি সুনিল, দিলীপ ও শরৎ সহ ১০ জনের বিরুদ্ধে। এবার সোমবার সকাল ঠিক ১১ টায় কেরলের একটি আদালতে এই মামলার শুনানি হয়। সেখানেই নায়কের বিরুদ্ধে প্রমাণ পেশ করতে ব্যার্থ হয়েছে প্রশাসন। যার ফলে র্নাকুলাম জেলা ও প্রধান দায়রা জজ হানি এম ভার্গিস মালায়ালাম অভিনেতাকে বেসুর খালাস ঘোষনা করেছে।
পাশাপাশি ওই দশজনের মধ্যে ৬ জন দোষী সাব্যস্ত হয়েছে। এই ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অন্যায়ভাবে আটকে রাখা, শালীনতা নষ্ট, অপহরণ, পোশাক খুলে ফেলার চেষ্টা ও গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এই মামলার প্রধান অভিযুক্ত পালসার সানির চিঠির ভিত্তিতে সেই বছরেই জুলাই মাসে গ্রেফতার হন তারকা। তারপর ২০১১ সালে চলচ্চিত্র নির্মাতা বালচন্দ্র কুমার অভিযোগ করেন যে, অভিনেতার কাছে অভিনেত্রীর গোপন ভিডিও রয়েছে। সেই নিয়ে তদন্ত শুরু করার পরেও কোনরকম তথ্য বেরিয়ে আসেনি। তাই এবার শুধু জেল মুক্তি নয় এক্কেবারে নির্দোষ প্রমাণিত হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দিলীপ।







