বিনোদন

সম্পর্কে রয়েছেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য? নতুন কী পোস্ট করলেন ,সুস্মিতা দে ওরফে কথা?

বহু বছর পর কথা ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন সাহেব ভট্টাচার্য। তাঁর সঙ্গে এই মেগায় মুখ্য মহিলা চরিত্রে দেখা যাচ্ছে সুস্মিতা দে-কে। তাঁদের অনস্ক্রিন রসায়ন, ঝগড়া, খুনসুটি, প্রেম দেখে মুগ্ধ দর্শকরা। সেই জন্যই স্টারের অন্যতম হিট মেগা এটি। কিন্তু বিগত কিছু দিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছে পর্দার এই প্রেম নাকি বাস্তবেও গড়িয়েছে। এবার সেই জল্পনা উসকে নতুন কী পোস্ট করলেন সুস্মিতা?

সুস্মিতা দের অনুরাগীরা সকলেই জানতেন তাঁর এবং অনির্বাণের সম্পর্কের কথা। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যেত। নিজেদের মতো সময় কাটাতেন তাঁরা। কিন্তু কিছু দিন আগেই অনির্বাণ একটি পোস্ট করে সকলকে জানিয়ে দেন তিনি এবং সুস্মিতা আর একসঙ্গে নেই। তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাঁকে যেন সুস্মিতা সংক্রান্ত কোনও প্রশ্ন না করা হয়। এরপর আরও বেড়ে যায় সুস্মিতা এবং সাহেবের প্রেমের গুঞ্জন। মাঝে মধ্যেই তাঁদের কথা ধারাবাহিকের সেট থেকে ছবি পোস্ট করতে দেখা যায়। এদিন সেই জল্পনা নতুন করে উসকে গেল।

সুস্মিতা দে তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি নতুন ছবি পোস্ট করে তাঁর কথা ধারাবাহিকের লুকের। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘তু হ্যায় তো…’ আর এই ক্যাপশন দেখেই অনেকে দুইয়ে দুইয়ে চার করছেন যে আসলে এই ‘তু’ বলতে তিনি সাহেবকেই বুঝিয়েছেন।

তবে আপাতত তাঁদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন সুস্মিতা। অন্যদিকে সাহেব ভট্টাচার্য জানিয়েছেন যে তাঁরা কেবলই সহকর্মী এবং বন্ধু। এর বেশি কোনও সম্পর্ক নেই তাদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.