বিনোদন

জনপ্রিয় অভিনেতার দেহ উদ্ধার, চাঞ্চল্য বলিউডে

নিজস্ব সংবাদদাতা: ফের দুঃসংবাদ বলিউডে। মুম্বইয়ের আন্ধেরিতে নিজের বাড়িতেই প্রয়াত অভিনেতা, মডেল, কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুত। সোমবার বিকেলে বাথরুম থেকে উদ্ধার করা হয় তাঁকে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

 

বলিউডের অন্যতম পরিচিত মুখ আদিত্য সিং রাজপুত। জনপ্রিয় অভিনেতার পাশাপাশি তিনি মডেল হিসাবেও জনপ্রিয়। মুম্বইয়ের আন্ধেরিতে ১১ তলায় একটি অ্যাপার্টমেন্টে থাকতেন আদিত্য। সেই ফ্ল্যাটের বাথরুম থেকেই সোমবার তাঁকে উদ্ধার করা হয়। তাঁর এক বন্ধু তাঁকে বাড়ির বাথরুমে অচৈতন্য অবস্থায় দেখতে পায়। তড়িঘড়ি সেই বন্ধু ও অ্যাপার্টমেন্টের দারোয়ান তাঁকে নিয়ে যায় হাসপাতালে। সেখানে ইমারজেন্সিতে তাঁকে পরীক্ষা করেই চিকিৎসকেরা জানান যে, তিনি মৃত। ঘনিষ্ঠ সূত্রের খবর, অতিরিক্ত মাদকসেবন তাঁর মৃত্যুর কারণ হতে পারে বলে আশঙ্কা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.