কেন্দ্ররাজ্য

১০০ দিনের কাজের টাকা নিয়ে বিপাকে কেন্দ্রীয় সরকার, কটাক্ষ অভিষেকের

রাজ্যের বুকে প্রায় সব সময় চলে রাজনৈতিক উত্তেজনা। তবে এই টানা পড়নের মধ্যে প্রবল সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের। বারংবার রাজ্য সরকার সড়ক হয়ে ফেলেছে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রের বঞ্চনা নিয়ে। এবার সেই নিয়ে হাইকোর্টের কড়া নির্দেশে নিপাকে বিজেপি সরকার।

১০০ দিনের কাজের টাকা নিয়ে রাজনৈতিক কাটাছেঁড়া চলছে, বহুদিন ধরেই। এমনকি এই কাটাছেঁড়ার মধ্যে সাধারণ মানুষের ন্যায্য টাকা আটকে পরেছে। রাজ্য সরকারের অভিযোগ ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের জন্য বরাদ্দ ১০০ দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বৃহস্পতিবার হাইকোর্ট এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া নির্দেশ দিল। হাইকোর্টের স্পষ্ট নির্দেশ দুর্নীতি থাকলে তদন্ত হোক তবে সেই কারণে অনন্তকালের জন্য সাধারণ মানুষের টাকা আটকে থাকবে না। এমনকি উচ্চ আদালতের তরফ থেকে নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে আগামী ১লা অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে ফের ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে হবে। আদালতের এই রায়ের পরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজেপির সরকারকে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় আক্রমণ করেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এপ্রসঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,, ‘বাংলার মানুষের স্বার্থে জমিদার বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.