অফবিট

মাত্র ১টা উপকরণ দিয়েই প্লাস্টিকের বালতি ও প্লাস্টিকের কৌটো ঝকঝকে করে তুলুন

আজকাল অনেকেই প্লাস্টিকের পাত্রে বিভিন্ন ধরনের খাবার যেমন-ডাল, মশলাপাতি রাখতে ব্যবহার করে থাকেন । এছাড়াও, কিছুজন লাঞ্চ বক্সের জন্যও এগুলি ব্যবহার করে থাকেন । প্লাস্টিকের বাক্স আমাদের জীবনের একটি নিত্য প্রয়োজনীয় অংশ হয়ে উঠেছে । এটি অনেকদিন ব্যবহার করলে করলে দাগ হয়ে যায় ৷ ফলে এর দাগ তুলতে কিছু ঘরোয়ো উপায় মেনে চলতে পারেন ৷

এছাড়াও প্লাস্টিকের বালতি আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত জিনিসগুলির মধ্যে একটি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশেষত যখন নিয়মিত ব্যবহারের ফলে জলের সংস্পর্শে আসে এগুলি তখন এতে জেদি দাগ এবং একটি সাদা স্তর তৈরি হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কীভাবে প্লাস্টিকের পাত্র ও বালতি পরিষ্কার করবেন,,,,,

কী ভাবে বালতি পরিষ্কার করবেন?

লেবু এবং লবণ :
লেবুতে প্রাকৃতিক অ্যাসিডিক বৈশিষ্ট্য রয়েছে যা জেদি জলের দাগ দূর করতে সাহায্য করে। লেবুকে দুই ভাগে কেটে বালতিতে থাকা দাগের উপর ঘষে নিন। এতে একটু লবণ যোগ করুন এবং আলতো করে ব্রাশ দিয়ে ঘষুন। কয়েক মিনিট রেখে বালতিটি জল দিয়ে ধুয়ে ফেলুন।

ভিনিগার:
এক মগ জলে দুই চামচ ভিনিগার মিশিয়ে নিন । এই মিশ্রণে একটি নরম স্ক্রাবার ডুবিয়ে প্লাস্টিকের কৌটোগুলি পরিষ্কার করে নেওয়া জরুরি । এটি করলে কৌটোর গায়ের দাগ দূর হয়ে নতুনের মতো দেখাবে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.