বাড়ছে ভ্যাপসা গরম। হাঁসফাঁস অবস্থা চারদিকে। রোদে পুড়ে ঘরে ফেরার পর যদি এক গ্লাস ঠান্ডা ছাতুর সরবত কেউ হাতে তুলে দেয়, প্রাণ জুড়িয়ে যাবে! গ্রীষ্মের সময় ছাতুর সরবতে ভরসা রাখতে পারলে কিন্তু মন্দ হয় না। খেয়ে আরামও পাবেন, সঙ্গে রয়েছে একাধিক গুণাবলি।
তবে এই ছাতুর ঘোল বা সরবত তৈরি করতে কয়েকটি উপকরণ হাতের কাছে রেখে দিন।
মূলত ১০০ গ্রাম ছাতু দিয়ে ঘোল বানানোর উপকরণের বর্ণনা দেওয়া হলো। ১০০ গ্রাম ছাতুর সঙ্গে প্রয়োজন হবে ১০০ গ্রাম টক দই। প্রয়োজন কিছুটা পরিমাণ পুদিনা পাতা। ধনেপাতা পাওয়া গেলে এর স্বাদ বদলে যাবে।
অল্প পরিমাণ ধনেপাতা রাখুন। আড়াই কাপ জল, যারা একটু ঝাল খেতে পারেন তারা এর সাথে ১টা কাঁচা লঙ্কা যোগ করতে পারেন। যাদের ঝাল খাওয়ার সমস্যা তারা এটি বাদ দিতে পারেন। একটু সামান্য পরিমাণ হিং, জল জিরা পেলে একটা ছোট প্যাকেট দিয়ে দিন।
আর তা না থাকলে এক চামচ জিরা গুঁড়ো দিন, এর সাথে লাগবে বিট নুন পরিমাণ মত। ব্লেন্ডারে সমস্ত উপকরণগুলি দিয়ে ঘেটে নিন। তৈরি হয়ে যাবে ছাতুর ঘোল। যার স্বাদ অতুলনীয়। এবং গুণ গরমের জন্য ভীষণ উপকারী। তাই এই তীব্র গরমে প্রতিদিন অন্ততপক্ষে এক গ্লাস করে ছাতুর ঘোল সেবন করুন







