জেলাদেশবিদেশ

বিরাটি থেকে গ্রেফতার পাকিস্তানী যুবক ! যোগ পাসপোর্ট জালিয়াতি কান্ডে

পহেলগাওঁ হামলার পর এবার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পাকিস্তানী যোগের খবর ! খাস কলকাতায় চলছিল জাল পাসপোর্ট চক্র। জাল চক্র চালানোর অভিযোগ আজাদ মল্লিক নামক , এক পাকিস্তানী যুবকের বিরুদ্ধে। যদিও সূত্রের খবর , ওই অভিযুক্ত যুবক আদতে পাকিস্তানী হলেও পরিচয় লুকোতে তদন্তকারীদের বাংলাদেশী বলে পরিচয় দিয়েছিলেন। জাল পাসপোর্ট মামলায় এমনই দাবী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির।

জানা গিয়েছে ধৃত পাকিস্তানী যুবককে , বিরাটি থেকে ১৮ দিন আগে গ্রেফতার করা হয়। প্রায় ১২-১৩ বছর আগের কথা, পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেন আজাদ। ভারতে আজাদ নিজেকে আজাদ মল্লিক বলে পরিচয় দিলেও , সূত্রের খবর তার আসল নাম আজাদ হুসেন। এই কবছর ধরে একাধিক দের বদল করে থাকছিলেন অভিযুক্ত। তবে প্রশাসনের নাকের ডগায় বসে খাস কলকাতায় এমন পাসপোর্ট জালিয়াতি চক্র চালাচ্ছিলেন একজন পাকিস্তানী যুবক ! খবর ছড়িয়ে পড়তেই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন।

বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারীদের জাল নথি দিয়ে পাসপোর্ট বানিয়ে দিতেন আজাদ। আজাদের সঙ্গে এক মহিলা সঙ্গীরও যুক্ত থাকার খবর পাওয়া গিয়েছে , তবে তার এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.