শুক্রবার গল্ফগ্রিনের আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয়। সেই নিয়ে গোটা শহর কলকাতায় শোরগোল পরে যায়। ৩টি থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় অভিযুক্ত আতিকুর লস্কর। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের জন্য নতুন করে তদন্তকারী দল গঠন করা হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম খাদিজা বিবি। তার বাড়ি মুড়াগাছা কালীতলা পারুল গ্রামে। মগরাহাটের রাধানগর গ্রামে তাঁর বিয়ে হয়েছিল। যেখানে এই মহিলার বিয়ে হয়েছে সেখানেই অভিযুক্ত ব্যক্তির বাড়ি। গতকাল সকালে টালিগঞ্জের ভ্যাট থেকে মহিলার কাটা মুন্ডু উদ্ধারের ঘটনায় ব্যাপক চঞ্চল্য সৃষ্টি হয় চারিদিকে। গল্ফগ্রিন থানার পুলিশের আধিকারিকরা ওই দেহটি উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায়।
এরপর ঘটনার তদন্ত শুরু করে গল্পগ্রিন, নেতাজিনগর ও রিজেন্ট পার্ক থানার পুলিশ। তাদের তৎপরতায় গ্রেফতার হয় অভিযুক্ত। এবার পুলিশের পক্ষ থেকে সিট গঠন করে তদন্ত করে জানার চেষ্টা করছে এই অভিযুক্তের সঙ্গে মহিলার কি সম্পর্ক ছিল। কি কারনে এভাবে ওই মহিলাকে হত্যা করা হলো সেই বিষয়টাও তদন্ত করে দেখবে সিট। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।







