অফবিট

বাঁধাকপির এই ইউনিক ভর্তা রেসিপি মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে, চটপট দেখে নিন!

 

ভর্তা খেতে অনেকেই পছন্দ করেন। এই ভর্তা খেলে মাছ মাংসের ও আর প্রয়োজন হবে না আপনার তবে শিখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই বাঁধাকপির ভর্তা-

 

উপকরণ:-

একটি বাঁধাকপি কুচি কুচি করে কাটা

স্বাদমতো নুন মিষ্টি

শুকনো লঙ্কা সাধ মত

এক টেবিল চামচ রসুন পোড়া

দুটি টমেটো

সরিষার তেল পরিমাণ মতো

 

প্রণালী:-

১)বাঁধাকপি টিকে প্রথমে কুচি কুচি করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে।

২) এবারে টমেটো রসুনটিকে ভালো করে পুড়িয়ে নিতে হবে যদি মনে করেন শুকনো লঙ্কাও তার সাথে পুড়িয়ে নিতে পারেন।

৩) এগুলি ভালো করে পোড়ানো হয়ে গেলে এর মধ্যে সরিষার তেল মিশিয়ে দিতে হবে।

৪) এরপর কড়াই এর মধ্যে সরষের তেল দিয়ে গরম করে তার ভেতর বাঁধাকপি টিকে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর কড়াই থেকে বাঁধাকপি নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে।

৫) বাঁধাকপি ঠান্ডা হয়ে গেলে পুড়িয়ে রাখা মিশ্রণ গুলির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে চটকে চটকে।

৬) ব্যাস তৈরি আপনার বাঁধাকপির ভর্তা ভাত দিয়ে গরম গরম পরিবেশন করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.