রাজনীতিরাজ্য

ফের অসুস্থ পার্থ চ্যাটার্জী, ভর্তি বেসরকারি হাসপাতালে

ফের অসুস্থ পার্থ চ্যাটার্জী। মঙ্গলবার বিকেলে, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। উল্লেখ্য, জানুয়ারি মাসেও এসএসকেএমে ভর্তি করা হয়েছিল পার্থ চ্যাটার্জীকে । এবার ফের একবার হাসপাতালে ভর্তি তিনি ।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর চিকিৎসার জন্য, তাকে ভর্তি নেওয়া হয় বেসরকারি হাসপাতালে। পুরনো সব শারীরিক অসুস্থতা গুলোই বৃদ্ধি পাওয়ায়, পার্থকে এদিন চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে আটক, বাকি বহু মানুষ জামিন পেয়ে গেলেও, এখনো জেলেই রয়েছেন তিনি। পার্থ একাধিকবার জামিন আবেদন করলেও, সিবিআই এর তরফে তাকে নিয়োগ দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ বলে উল্লেখ করে এবং ‘প্রভাবশালী’ তত্ত্ব দেখিয়ে পার্থ চ্যাটার্জী এর জামিন আটকে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.